পর্যটনের গবেষণায় বাংলাদেশ চীনের বেসরকারি খাতের যৌথ উদ্যোগ- TravelbanglaDotcom

The agreement was signed on Wednesday by UTSSOB President HM Hakim Ali and General Secretary Rezaul Ekram on behalf of the Bangladeshi organisation, while COTRI was represented by its Founder and Chief Executive Officer, Prof Dr Wolfgang Georg Arlt UTSSOB Vice-President Taufiq Rahman was also present at the signing ceremony.
পর্যটনের গবেষণায় বাংলাদেশ চীনের বেসরকারি খাতের যৌথ উদ্যোগ !
বাংলাদেশ ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি (UTSSOB) ও চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট (COTRI)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
বাংলাদেশের পর্যটন খাতের গবেষণা, জ্ঞান বিনিময় এবং টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্যে ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (UTSSOB) এবং চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট (COTRI)-এর মধ্যে ১৫ জুলাই ২০২৬ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
UTSSOB-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি জনাব এইচ. এম. হাকিম আলী এবং সাধারণ সম্পাদক জনাব রেজাউল একরাম। COTRI-এর পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. উলফগ্যাং জর্জ আরল্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও প্রতিষ্ঠাতা। এ সময় UTSSOB-এর সহ-সভাপতি জনাব তৌফিক রহমান উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পর্যটন গবেষণা, গন্তব্যভিত্তিক গবেষণা, বাজার বিশ্লেষণ, নীতিমালা প্রণয়নে সহায়তা, দক্ষতা উন্নয়ন, সেমিনার, কর্মশালা এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে একসঙ্গে কাজ করবে। এছাড়াও যৌথ গবেষণা পরিচালনা, গবেষণালব্ধ ফলাফল প্রকাশ এবং টেকসই, দায়িত্বশীল ও পুনর্জাগরণমূলক (Regenerative) পর্যটন চর্চার প্রসারে সহযোগিতা করা হবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনের আদান-প্রদান, গন্তব্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী উদ্যোগ, গবেষণাভিত্তিক পর্যটন পরিকল্পনা ও নীতিনির্ধারণে সহায়তা এবং বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই সমঝোতা বাংলাদেশের গবেষণাভিত্তিক পর্যটন উন্নয়নকে নতুন মাত্রা দেবে ।আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পের দক্ষতাও বাড়বে ।

Source: https://www.facebook.com/61578052361281/posts/122195473544935078